বুয়েট শিক্ষার্থীদের কর্মসূচিতে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষা উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ২০:৩৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:৪২

মহিবুল হাসান চৌধুরী নওফেল (ফাইল ছবি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সরকারবিরোধী রাজনৈতিক শক্তির উসকানি আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সন্তানদের মঙ্গলে সঠিক পরামর্শ দিন। না হলে উসকানিদাতাদের বিরুদ্ধে  কঠোর  ব্যবস্থা নেবো।’ সোমবার (১৯ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বুয়েটে অপরাধীদের ক্ষেত্রে দলীয় বিবেচনায় আনা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সুনির্দিষ্টভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও আমরা মনে করি, যারা মাঠের রাজনীতি থেকে বিতাড়িত হয়েছেন, তারা সেখানে আন্দোলনের নাম করে অপরাজনীতির উসকানি দিয়ে যাচ্ছেন।’

নওফেল বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের এক আইনজীবীর মাধ্যমে তার সন্তানকে দিয়ে বুয়েটে আন্দোলন করানোর চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিস্বার্থের জন্য যারা নিজের সন্তানকে ব্যবহার করছেন, তারা সাবধান হোন। সন্তানের প্রতি দায়িত্বশীল আচরণ করুন। অন্যের সন্তানকেও শিক্ষাজীবন শেষ করার সুযোগ দিন। যেখানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, সেখানে কেন অচলাবস্থা থাকবে?’

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদ ও আন্দোলন প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের পর অপরাধীদের গ্রেফতার শতভাগ নিশ্চিত করা হয়েছে।  এরপরও সেখানে দেখা গেলো অচলাবস্থা। বুয়েটের শিক্ষার্থীরা জনগণের টাকায় পড়াশোনা করে। আন্দোলনকারীদের পাশাপাশি অন্যদেরও সঠিক সময়ে শিক্ষাজীবন শেষ করার অধিকার রয়েছে। কিন্তু সেখানে অচলাবস্থার জন্য উসকানি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সাধারণ ছাত্রদের জীবন বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।’

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ‘স্থায়ী বহিষ্কারের জন্য একটি প্রক্রিয়া রয়েছে। এ জন্য সময়ের প্রয়োজন। যেহেতু অপরাধীরা কারাবন্দি, সেহেতু এ সময় তাদের স্থায়ী বহিষ্কার মুখ্য বিষয় নয়।’ এই ইস্যুতে আন্দোলন অব্যাহত রাখা যায় না বলেও তিনি মন্তব্য করেন।

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম