রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ০৪:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৪:৩৯

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)-এর অষ্টাদশ শীর্ষ সম্মেলন, ১৬-১৯ নভেম্বর আরব আমিরাতের দুবাই এয়ার শো এবং ২২ নভেম্বর ভারতের কলকাতায় বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচের উদ্বোধনীর সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’

প্রেস সচিব বলেন, ‘এসময় প্রধানমন্ত্রী তার সফর সম্পর্কিত তিনটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।’

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অগ্রগতি এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।

তিনি বলেন, ‘সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।’

এ সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন