১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ১৯:০৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৯:২৬

সংসদীয় কমিটির বৈঠক সরকার ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি করে দিচ্ছে। এ জন্য ২ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণে খরচ পড়বে প্রায় ১৫ লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য মুজিববর্ষের উপহার হিসেবে এই প্রকল্পের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে।
বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্স, জামুকার আইন ও বিধিমালা প্রণয়ন এবং রাজাকার, আলবদর ও স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রণয়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজিউদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম ও এবি তাজুল ইসলাম অংশ নেন।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে