বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৫২

প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২৯ নম্বরে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রকাশিত ওই তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের ক্রিস্টিন লগার্দের অবস্থান দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তালিকার তৃতীয় স্থানে। ২০১৮ সালে ওই সাময়িকীর করা ক্ষমতাধরদের তালিকায় ২৬ নম্বরে ছিলেন শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনা প্রসঙ্গে ফোর্বস ম্যাগাজিনে বলা হয়েছে, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এখন চতুর্থ মেয়াদে ক্ষমতায় আছেন তিনি। এটাকেই নিজের শেষ মেয়াদ বলে মনে করেন শেখ হাসিনা। তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাড়ানোর মতো ইস্যুতে মনোনিবেশ করেছেন। তার বিরুদ্ধে নির্বাচনে ভোটাধিকার হরণের অভিযোগ থাকলেও তা অস্বীকার করে থাকে তার দল আওয়ামী লীগ।

এদিকে ফোর্বসের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তালিকার ৩৪ নম্বরে তার অবস্থান।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি