শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৮:১০আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৮:২৩

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফোকাস বাংলার ফাইল ছবি) মুজিববর্ষে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ফিরোজ রশীদ তার প্রশ্নে সব মুক্তিযোদ্ধাকে পদক দেওয়ার কথা বলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতেও ভয় পেতেন। আমরা সেই মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েছি। এই সম্মানটাই বড় পদক। এরপর পদক দেওয়ার কী দরকার আছে, তা জানা নেই।
এ সময় মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের বলবো বর্তমানের শিশু-কিশোর-যুবকদের মুজিববর্ষ উপলক্ষে যে যেখানে আছেন, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস শোনান। যেভাবে যুদ্ধ করেছেন, তার কাহিনী শোনান। যুদ্ধের গল্প তাদের (শিশু-কিশোরদের) কাছে বলুন। এতে তারা যেন দৃঢ়চেতা মনোবল নিয়ে সুন্দরভাবে গড়ে উঠতে পারে। দেশকে ভালোবাসতে পারে। দেশ গড়ে তুলতে পারে।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি