নতুন প্রজন্মের জন্য প্রমিত ভাষার উন্নয়ন খুব জরুরি: ঢাবি উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৮

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, আমাদের নতুন প্রজন্মের জন্য প্রমিত ও পরিশীলিত ভাষার উন্নয়ন খুব জরুরি।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের জন্য প্রমিত ও পরিশীলিত ভাষার উন্নয়ন খুব জরুরি। বাংলা যেন শুধু সাহিত্যের ভাষা না হয়, এই ভাষা হবে বিজ্ঞানের ভাষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষা, প্রকৌশল বিজ্ঞানের ভাষা। তাহলেই বাংলা আরও  সমৃদ্ধ হবে।’

তিনি বলেন, ‘বায়ান্নের ভাষা আন্দোলনের একটি মৌলিক দর্শন ছিল। তা হলো যেকোনও জাতিসত্তার মানুষের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সেটা সংরক্ষণ করা এবং সব জাতিসত্তার মানুষকে সুরক্ষা দেওয়া। এটিই হলো বিশ্ব সভ্যতার জন্য বায়ান্নের ভাষা আন্দোলনের অবদান। যা আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বিভিন্নভাবে নিগৃহীত হয়। বায়ান্নের ভাষা আন্দোলন বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে।’

আরও পড়ুন:

সব পথ এসে মিশেছে শহীদ মিনারে

বাংলা কেন শক্তিশালী ভাষা?

বিজয়ের পর ছাত্রনেতাদের প্রথম দাবি ‘সর্বস্তরে বাংলার ব্যবহার’

প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

একুশ মানে মায়ের ভাষার অধিকার

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নদীয়া থেকে ঢাকায়

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের