ঢাকা ও গাইবান্ধার উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: জানিপপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ০৯:২০আপডেট : ২২ মার্চ ২০২০, ০৯:২৭

জানিপপ ঢাকা ও গাইবান্ধায় উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)। শনিবার (২১ মার্চ) রাতে পাঠানো বিবৃতিতে তারা একথা জানিয়েছে।

এতে বলা হয়, জানিপপ’র ৫ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক ঢাকা-১০ আসনের ২০টি ইভিএম ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন। এবারের এ উপনির্বাচনে ১১৭টি ভোটকেন্দ্র ছিল এবং সব ভোটকেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। পর্যবেক্ষণ কার্যক্রমে নেতৃত্ব দেন জানিপপ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

আর গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী উপজেলা) আসনের উপনির্বাচনে ১৩২টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের ভোটগ্রহণ করা হয়েছে। জানিপপ’র চার জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে ৮টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন। এ নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে নেতৃত্ব দেন জানিপপ’র ন্যাশনাল ভলেনটিয়ার খালিদ হাসান রিয়েল।

ঢাকা-১০ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণে পরিলক্ষিত হয় যে, সকাল ৯টা থেকে ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। করোনা আতঙ্ক ও জনস্বাস্থ্য সচেতনতায় ভোটার উপস্থিতি কম ছিল। ভোটাররা ইভিএম ব্যবহার করে ভোট দিতে কোন অসুবিধা হয়নি বলে জানিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার যেমন হ্যান্ডওয়াশ ও টিস্যু সরবরাহ করা হলেও মাস্ক সরবরাহ করা হয়নি।

গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে সকাল ৯টা থেকে ব্যালট পেপার ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। করোনা আতঙ্কে ভোটার উপস্থিতি কম ছিল। সামগ্রিক বিচারে এ নির্বাচন দু’টি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিপপ মনে করে।

 

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান