কর্মহীন মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পাঠানোর আহ্বান মানবাধিকার কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ১৭:২২আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৭:২৩

জাতীয় মানবাধিকার কমিশন

কর্মহীন ভাসমান মানুষের তালিকা তৈরি করে তাদের বাড়িতে রান্না করা খাবার কিংবা ত্রাণ পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থাটি।

জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে থাকার লক্ষ্যে জরুরি ভিত্তিতে কর্মহীন ভাসমান মানুষের তালিকা তৈরি করতে হবে। তালিকা অনুযায়ী তাদের ঘরে ঘরে রান্না করা খাবার কিংবা ত্রাণসামগ্রী পাঠানোর ব্যবস্থা নিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম ও পদক্ষেপ নিয়মিত পর্যবেক্ষণ করছে মানবাধিকার কমিশন। একইসঙ্গে অসঙ্গতিগুলো তুলে ধরে সরকারের কাছে সুপারিশ পাঠানো হচ্ছে। করোনাভাইরাসের এই মানবিক বিপর্যয়ের মুখে বিপাকে পড়া দিনমজুর ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি-বেসরকারি সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খাদ্যসংকটে পড়া মানুষের বাড়িতে গিয়ে বা বিভিন্ন জায়গায় তাদের রান্না করা খাবার ও ত্রাণ দেওয়া হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়ের অভাবে অপরিকল্পিতভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এভাবে সঠিক ব্যক্তির কাছে যেমন ত্রাণ পৌঁছাচ্ছে না, অন্যদিকে জনসমাগমের ফলে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি।

ত্রাণ বিতরণ কেন্দ্র করে রাস্তায় রাস্তায় শত শত মানুষের উপস্থিতি পরিবর্তে কর্মহীন অনাহারী মানুষের বাড়িতে বাড়িতে খাবার সরবরাহ করে ভাইরাস সংক্রমণ ঠেকিয়ে রাখার চেষ্টা করা যায় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী