‘সুষ্ঠুভাবে প্যাকেজ বাস্তবায়নে নীতিমালা প্রণয়ন করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ১৪:৫৬আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৫:০৩

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। সর্ব ডানে অর্থ সচিব আবদুর রউফ তালুকদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ বাস্তবায়নে নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার। রবিবার (৫ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

আব্দুর রউফ বলেন, প্রধানমন্ত্রী যে ঋণ সুবিধার কথা ঘোষণা করেছেন তা যদি কার্যকর ভাবে ব্যবহার করা যায় তাহলে প্রস্তাবিত ঋণ সুবিধার পরিমাণ দাঁড়াবে এক লাখ ৩৫ হাজার কোটি টাকারও বেশি। যেহেতু ক্রেডিট রিস্ক বাণিজ্যিক ব্যাংকসমূহ বহন করবে, সেহেতু আমরা মনে করি কোনও ধরনের সমস্যা তৈরি হবে না। ঋণ বিতরণের মান উন্নত হবে, যা অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত উত্তরণে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত চারটি প্যাকেজের আওতায় সবাইকেই নিয়ে আসা হয়েছে। বৃহৎ শিল্পের সঙ্গে ক্ষুদ্র শিল্প যাতে এক হয়ে না যায় তাই প্যাকেজ আলাদা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্যাকেজে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক যখন বিস্তারিত নীতিমালা প্রণয়ন করবে, অর্থ বিভাগ তার সঙ্গে কাজ করবে। সংশ্লিষ্ট শিল্পের যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলাপ করে বিস্তারিত নীতিমালা প্রণয়ন করা হবে। যাতে সুষ্ঠুভাবে প্যাকেজগুলো বাস্তবায়ন করা যায়।

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের