সারাদেশে করোনায় আক্রান্ত ৮৮, ঢাকাতেই ৫৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ২২:২২আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০০:০৭

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট) করোনাভাইরাসে সারাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৮৮ জন। এরমধ্যে ৫৪ জনই ঢাকা জেলার বাসিন্দা বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে রাজধানী ঢাকার ভেতরে থাকা ৫২ জনের এলাকা উল্লেখ করলেও বাকি দুই জন ঢাকা জেলার কোন এলাকার বাসিন্দা তা উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। আক্রান্ত অপর ৩৪ জন দেশের অন্যান্য ১১ জেলার বাসিন্দা।

সারাদেশে করোনায় আক্রান্ত, সূত্র: আইইডিসিআর আইইডিসিআর জানিয়েছে, রাজধানী ২৯টি স্থানের মধ্যে বাসাবোতে নয় জন, মিরপুরের টোলারবাগে ছয় জন, সোয়ারিঘাটে তিন জন, বসুন্ধরা, ধানমন্ডি, যাত্রাবাড়ী, মিরপুর-১০, মোহাম্মদপুর, পুরানা পল্টন, শাহ আলী বাগ এবং উত্তরাতে দুই জন করে, আশকোনা, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিন রোড, হাজারীবাগ, জিগাতলা, কাজীপাড়া, লালবাগ, মিরপুর-১১, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারীতে একজন করে রোগী রয়েছেন।

ঢাকা নগরীতে আক্রান্ত ৫২ জন, সূত্র: আইইডিসিআর

ঢাকার ৫৪ জন ছাড়া মাদারীপুরে ১১ জন, নারায়ণগঞ্জে ১১ জন, গাইবান্ধায় পাঁচ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রামে একজন করে রোগী শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের