হাওরে ধান কাটার সময় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২০, ১৮:২১আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৯:২৬

কৃষি মন্ত্রণালয় হাওর এলাকায় ধান কাটা শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। শ্রমিকসহ ওই এলাকার সবাইকে করোনাভাইরাসের ঝুঁকি থেকে মুক্ত রাখতে এই অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক তথ্য বিরণীতে এই অনুরোধ জানায় মন্ত্রণালয়।

প্রসঙ্গত, হাওর এলাকায় বোরো ধান কাটার সময় প্রায় এসে গেছে। কিছু দিনের মধ্যেই উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা হাওর এলাকায় ধান কাটার জন্য আসতে শুরু করবেন।

তথ্য বিবরণীতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার-ঘোষিত সাধারণ ছুটিকালীন হাওর এলাকায় ধান কাটাসহ সারাদেশে কৃষি উৎপাদন ও বিপণন অব্যাহত রাখতে কৃষি সম্প্রসারণ অধিদফতরকে মাঠ পর্যায়ে বেশকিছু নির্দেশনা বাস্তবায়ন ও অনুসরণ করতে বলেছে কৃষি মন্ত্রণালয়। এছাড়া হাওর এলাকায় ধান কাটা ও চলাচলকালে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাসে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের, কৃষকের ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করার নির্দেশনাও দেওয়া হয়।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুসারে সারাদেশে এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগের জোগান দেয় হাওরাঞ্চলের বোরো ধান। কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব মতে, এবার হাওরের সাত জেলায় (কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া) বোরো আবাদ হয়েছে ৯ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে শুধু হাওরেই হয়েছে ৪ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে। হাওরাঞ্চলে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার মেট্রিক টন।

/ইএইচএস/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের