সাবেক এমপি হাজী মকবুলের মৃত্যুতে স্পিকারের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২০, ০২:০১আপডেট : ২৫ মে ২০২০, ০২:১৩

স্পিকার শিরীন শারমিন আওয়ামী লীগ নেতা ও ঢাকার সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার হাজী মকবুল হোসেনের রুহের মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি তার শােকসন্তপ্ত পরিবারের সদস্যদ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

হাজী মকবুল হোসেনের মৃত্যুতে সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রবিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে ঢাকার ধানমণ্ডি-মোহাম্মদপুর (তৎকালীন ঢাকা-৯) আসনের সংসদ সদস্য হাজী মকবুল হোসেন বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৬৬ সালে তিনি ছাত্রলীগের জগন্নাথ কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজকল্যাণ ইন্সটিটিউট শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। তার ছেলে আহসানুল ইসলাম টিটু একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে টাঙ্গাইল-৬ আসনের প্রতিনিধিত্ব করছেন।

হাজী মকবুল হোসেন শমরিতা মেডিক্যাল কলেজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, আলহাজ্ব মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, মোহাম্মদপুর ল’ কলেজসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্সসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক ছিলেন হাজী মকবুল হোসেন।

 

আরও পড়ুন:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এমপি হাজী মকবুল

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী