কুয়েতে বাংলাদেশি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৬:৫১আপডেট : ০৭ জুন ২০২০, ১৬:৫২

কুয়েত কুয়েতে শনিবার (৬ জুন) রাতে কয়েকজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। ধারণা করা হচ্ছে,তাদেরকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৭ জুন) এ বিষয়ে জানতে চাইলে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আজ (রবিবার) সকালে শুনেছি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং কী কারণে করা হয়েছে, সেটি এখনও আমি জানি না।’

গ্রেফতারের বিষয়টি গোপনীয় জানিয়ে তিনি বলেন, ‘আমি খোঁজ-খবর করার চেষ্টা করছি।’

কুয়েতে মানবপাচারের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম  বলেন, ‘এখানে অবৈধভাবে আসার সুযোগ নেই। তবে বৈধভাবে এসে অনেকে অবৈধ হয়ে যায়। ফলে মানবপাচারের বিষয়টি এখানে প্রযোজ্য নয়।’

এদিকে ঢাকার সংবাদ মাধ্যমে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহীদ ইসলাম কুয়েতে গ্রেফতার হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। গত মার্চ থেকে ওই সংসদ সদস্য কুয়েতে অবস্থান করছেন বলে খবরে প্রকাশিত হয়।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে কুয়েতের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সেদেশের পুলিশ বাংলাদেশের একজন সংসদ সদস্যকে মানবপাচারের অভিযোগে খুঁজছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’