করোনায় মৃত্যুবরণকারীদের ৮৩৪ জনই ষাটোর্ধ্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৬:০৬আপডেট : ০২ জুলাই ২০২০, ১৭:৪৭

অধ্যাপক নাসিমা সুলতানা দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯২৬ জন। এদের মধ্যে ৮৩৪ জনই ষাটোর্ধ্ব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (২ জুলাই) অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

মৃত্যুর বিশ্লেষণে তিনি জানান, এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮৫ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬০ জন, ৬০ ঊর্ধ্ব বয়সী মারা গেছেন ৮৩৪ জন।

শতকরা হিসেবে মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৪৩ দশমিক ৩১ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ২৮ দশমিক ০৮ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৪ দশমিক ৮০ শতাংশ, ৩১ থেকে ৪০ বয়সী ৭ দশমিক ৫৮ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ দশমিক ৪৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ দশমিক ৪৭ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ দশমিক ১৪ শতাংশ এবং ১০ বছরের নিচে শূন্য দশমিক ৬২ শতাংশ।

আরও পড়ুন...

রেকর্ড শনাক্তের দিনে আক্রান্ত দেড় লাখ ছাড়ালো, মৃত্যু ৩৮

/এসও/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম