হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধের প্রত্যাশা তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২০, ১৭:৩৮আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৯:৩৬

 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ফটো) পবিত্র ঈদুল আজহার দিনে করোনাভাইরাস থেকে দেশবাসীর মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব বাধা পেরিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। একইসঙ্গে তিনি বলেছেন, হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধই হোক শোকের মাস আগস্টের প্রথম দিনের প্রত্যাশা।

শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহার সকালে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতে যোগদান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘ত্যাগের শিক্ষা নিয়ে এবারের ঈদুল আজহা এমন একসময়ে এসেছে, যখন সারা বিশ্ব করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জর্জরিত। এ সময় দেশবাসী ও সমগ্র দুনিয়ার মানুষকে করোনাভাইরাসের হাত থেকে রক্ষার জন্য আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।’

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবানিশি পরিশ্রম করে দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গত সাড়ে ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছেন। রাব্বুল আল-আমিন ও মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা, তার নেতৃত্বে আমরা যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি।’

এ সময় সাংবাদিকরা বিএনপির মন্তব্য ‘দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে’-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের সামর্থ্য সীমিত থাকলেও বঙ্গবন্ধুকন্যার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা উন্নত দেশগুলোর চেয়ে কম তো বটেই, এমনকি প্রতিবেশী ভারত-পাকিস্তানের চেয়েও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় যদি ঠিকভাবে কাজ করতে না পারতো, তাহলে তো মৃত্যুর হার আরও বেশি হতো।’

‘বিএনপিকে অনুরোধ জানাই, তারা অন্তত পবিত্র ঈদের দিনে বাদানুবাদের রাজনীতি থেকে বিরত থাকবে’- বলেন তথ্যমন্ত্রী।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী