দেশে সবুজ বিপ্লব হবে: নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১৭:২৪ আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:৪০

গাছের চারা রোপণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির মধ্য দিয়ে দেশে সবুজ বিপ্লব সাধিত হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সংসদ ভবন চত্বরে সব সংসদ সদস্যদের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খালিদ মাহমুদ একটি নিম গাছের চারা রোপণ করেন। ইতোমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে চারা রোপণ করেছেন। সম্প্রতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং সেই অনুষ্ঠানে তিনি সব সংসদ সদস্যকে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করার আহ্বান জানান।

খালিদ মাহমুদ বলেন, ‘করোনা মহামারির কারণে জাতির পিতার জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়েছে। তবে সারা দেশে প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচি চলমান আছে। প্রধানমন্ত্রী নিজে এ কর্মসূচি উদ্বোধন করেছেন। এ আহ্বানে সাড়া দিয়ে মুজিববর্ষে সারা দেশে এক কোটির বেশি গাছের চারা রোপণ করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচিকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। তারই ধারাবাহিকতায় ১৯৮৪ সাল থেকে সবুজায়নের জন্য প্রতিবছরই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকেন। এ কর্মসূচি চলমান রয়েছে। আওয়ামী লীগসহ দেশের জনগণকে তিনি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছেন। বিশ্বে দ্বিতীয় কোনও রাজনৈতিক দল এভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে না। এজন্যই সারা বিশ্বে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরিবেশবান্ধব রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত।‘ 

প্রকৃতি ও মানুষ সবকিছু মিলিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন মন্তব্য করে খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু সেই ধরনের মানুষ, যিনি প্রকৃতির সঙ্গে ছিলেন। আপনারা জানেন, সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু উদ্যান ছিল না। এখানে ঘোড়ার দৌড় হতো এবং সেটা নিয়ে বাজি খেলা হতো। সেটা তিনি বাতিল করে দিয়ে সেখানে তিনি উদ্যান করেছেন। গাছ লাগিয়েছিলেন। নারকেল গাছের চারা তিনি লাগিয়েছিলেন। আজকে সেটা উদ্যানে পরিণত হয়েছে। ঢাকাবাসীকে স্বাস্থ্যকর একটি উদ্যান তিনি উপহার দিয়েছেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সমুদ্র তীরবর্তী এলাকায় জাতির পিতা গাছের চারা লাগিয়েছেন। সেটা আজ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করছে। বঙ্গবন্ধু বলেছিলেন, সুন্দরবন যদি রক্ষা না হয়, বাংলাদেশ রক্ষা হবে না।’

এ সময় হুইপ নারায়ণ চন্দ্র চন্দ, মাহবুব আরা বেগম গিনি, নাদিরা সুলতানা এমপিসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘জেলা ছাত্রলীগ সভাপতি হুমকি দিয়েছে’, হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা