ইউএনও’র ওপর হামলা

দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:২২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:২২

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ছবি: সংগৃহীত) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে আঘাতকারী দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবাকে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে আঘাত করেছে। ঘোড়াঘাটের ইউএনও’র সরকারি বাসভবনের দোতলার ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা। তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকৎসা দেওয়া হবে।

ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এখনও ঘোড়াঘাটে ইউএনও’র বাসায় অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি। এসপি সাহেব জানিয়েছেন, খুব দ্রুতই তারা দুর্বৃত্তদের নাম-ঠিকানা বের করতে পারবেন। তাদের প্রচেষ্টা চলছে। ইউএনও’র বাসায় সিসিটিভি ক্যামেরা ছিল। সেগুলো দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। তবে তাদের মুখে মুখোশ ছিল। তাদের শনাক্তে পুলিশের চৌকস টিম কাজ করছে।’

তিনি বলেন, ‘এটি অবশ্যই একটি দুঃখজনক ঘটনা। অবিলম্বে দুর্বৃত্তরা গ্রেফতার হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’

উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। প্রাথমিকভাবে গুরুতর অবস্থায় তাদের রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী
ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী
‘আমাকে গালাগালি করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না’ 
সংসদে রুমিন ফারহানা‘আমাকে গালাগালি করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না’ 
ভিসুভিয়াসের ছাইয়ে চাপা পড়েছিল ১ হাজার ৮০০ বই, ২ হাজার বছর পর মিলল হারানো গ্রিক গ্রন্থ!
ভিসুভিয়াসের ছাইয়ে চাপা পড়েছিল ১ হাজার ৮০০ বই, ২ হাজার বছর পর মিলল হারানো গ্রিক গ্রন্থ!
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি