প্রতারক থেকে সাবধান থাকতে স্বাস্থ্য বিভাগের জরুরি বিজ্ঞপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ১৯:৫৪আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৯:৫৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নাম বলে মিথ্যা পরিচয় দিয়ে বদলি, পদোন্নতিসহ বিভিন্ন ধরনের কাজ করে দেওয়ার নামে অর্থ আদায় করা হচ্ছে বলে সতর্ক করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।  টেলিফোনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাা চেয়ে এ ধরনের প্রতারণা হচ্ছে। এ রকম কোনও ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার অনুরোধ জানানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নাম বলে মিথ্যা পরিচয় দিয়ে টেলিফোনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে বদলি, পদোন্নতি ইত্যাদি বিষয়ে অর্থ দাবি করা হচ্ছে। এ ধরনের অপরাধজনক কাজ থেকে সতর্ক বা বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে বাংলা ট্রিবিউনের স্টাফ করেসপন্ডেন্ট পদবী ব্যবহার করে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন সামশুল আলম নামে এক ব্যক্তি। যদিও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার পদ থাকলেও স্টাফ করেসপন্ডেন্ট নামে কোনও পদবী নেই। 

আরও পড়ুন- বাংলা ট্রিবিউনের নাম ব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদকে চিঠি 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে এখন অপরাধের পরিমাণ কম, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে এখন অপরাধের পরিমাণ কম, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড
২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড
সংগীত নিয়ে গভীর লেখালিখি অপ্রতুল কেন?
সংগীত নিয়ে গভীর লেখালিখি অপ্রতুল কেন?
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে