রাশিয়ার সম্মাননা পেলেন চট্টগ্রামের স্থপতি আশিক ইমরান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ২৩:০০আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০০:৩৮

রাশিয়ার সম্মাননা পেলেন চট্টগ্রামের স্থপতি আশিক ইমরান বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান। ১৯৭৩ সালে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ অভিযানে নিহত সোভিয়েত ইউনিয়নের নাগরিক ইউরি রেডকিনের সম্মানে চট্টগ্রামের লালদীঘি এলাকায় মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আশিক ইমরানকে সম্মাননা মেডেল হস্তান্তর করেন।

আশিক ইমরানের নেওয়া উদ্যোগের জন্য রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই মেমোরিয়াল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।’

 তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনকেও মেমোরিয়াল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে আশিক ইমরান বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি শক্তিশালী ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। রেডকিন মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে বাংলাদেশ যে কখনোই তার প্রকৃত বন্ধুদের ভুলে যায় না, তা আবারও প্রমাণিত হলো বলে মন্তব্য করেন তিনি।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম