রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৯:৪০আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:৫০

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরির জন্য জাপানের সহায়তা চেয়েছে বাংলাদেশ। রবিবার (২৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটোর সৌজন্য সাক্ষাতের সময়ে মন্ত্রী এ সহায়তা চান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী মিয়ানমারের সঙ্গে জাপানের ভালো সম্পর্ক কাজে লাগিয়ে যাতে করে রোহিঙ্গারা নিরাপদে ও সম্মানজনকভাবে ফেরত যেতে পারে তার জন্য অনুরোধ করেন। এর জবাবে রাষ্ট্রদূত জানান, জাপানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মিয়ানমার সফর করেছেন। প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করেছেন। তিনি আশ্বস্ত করেন, এ বিষয়ে জাপান আরও আলোচনা করবে।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতিতে জাপানের অবদানের জন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আড়াইহাজার ও গাজীপুর বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রী ইয়োসিহিদে সুগার চিঠির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম