আমন ফসল রক্ষায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ

সাদ্দিফ অভি
২৬ অক্টোবর ২০২০, ০৮:০০আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০৮:০০

আমন ফসল রক্ষায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ২৬ অক্টোবরের ঘটনা।)

বাংলাদেশের বিভিন্ন জেলায় আমন ফসলে পোকার আক্রমণের খবর পেয়ে সরকার অবিলম্বে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কীটনাশক অভিযানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে। ঢাকায় প্রকাশিত এক প্রেসনোটে বলা হয়, দেশের কিছু সংখ্যক জেলায় ব্যাপক পোকার আক্রমণের খবর পাওয়া গেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের শস্য সংরক্ষণ বিভাগ কীটনাশক অভিযানের জন্য সম্ভাব্য সব সম্পদ নিয়ে অভিযানে সর্বশক্তি নিয়োজিত করেছে এবং এর মধ্যেই সোয়া দুই লাখ একর জমির ফসল সংরক্ষিত করেছে।

বঙ্গবন্ধুকে ফুলেল শুভেচ্ছা

জুলিও কুরি শান্তি পুরস্কার পাওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের (সিদ্দিকী-মাখন)  রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ও জগন্নাথ কলেজ ছাত্র সংসদের তরফ থেকে এদিন (২৫ অক্টোবর) গণভবনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলাদাভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রীর ইউরোপ সফর

পূর্ব ইউরোপে সফর জাতীয় স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ। যুগোস্লাভিয়া যাওয়ার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশে তার সফর জাতীয় স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। এই সফরকালে তিনি এসব দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার সুযোগ পরীক্ষা করে দেখবেন।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, এরপর তিনি পূর্ব জার্মানি, পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরে তার স্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক রেহমান সোবহান ও পররাষ্ট্র দফতরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজুল করিম রয়েছেন।

আমন ফসল রক্ষায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন 

যেসব মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার জন্য চরম ত্যাগ স্বীকার করেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার তাদের কল্যাণের জন্য একটি ট্রাস্ট গঠন করেছেন। নগদ টাকা ও শিল্প ইউনিটে একটি ট্রাস্টের প্রারম্ভিক মূলধন হবে চার কোটি টাকার মতো। ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এএইচএম কামরুজ্জামানকে চেয়ারম্যান এবং মেজর জেনারেল এ রবকে ম্যানেজিং ডাইরেক্টর করে এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি বোর্ড গঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের জন্য এর আগে যেসব ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা গৃহীত হয়েছে এবং তাদের যেসব নগদ অর্থ মঞ্জুরি দেওয়া হয়েছে, ট্রাস্ট প্রদত্ত সুযোগ-সুবিধা তার অন্তর্ভুক্ত নয়।

গণপরিষদে সাধারণ বিতর্ক চলমান

ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান গণপরিষদের অধিবেশনে সংবিধানের সমর্থনে ভাষণকালে বলেন, ‘জনগণের মধ্যে সমাজতান্ত্রিক চরিত্র না হলে সাংবিধানিক আইনের মাধ্যমে কোনও দিন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না।’ তিনি আরও বলেন, ‘জনগণ সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ এবং কঠোর পরিশ্রমী না হলে কোনও জাতির কল্যাণ এবং উন্নতি সম্ভব নয়।’ কামরুজ্জামান এ প্রসঙ্গে মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ‘মানসিকতা ও চরিত্রের পরিবর্তন না হলে জনগণের সত্যিকারের উন্নতি এবং সমৃদ্ধি সম্ভব হবে না।’  তিনি শ্রমিকদের সবকিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের কল্যাণের জন্য কঠোর পরিশ্রম এবং উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানান।

আমন ফসল রক্ষায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ জাপানি রাষ্ট্রদূতের ঢাকা আগমন

বাংলাদেশে জাপানি রাষ্ট্রদূত পদে মনোনীত ওয়ামাদা তাকাসি দায়িত্বভার গ্রহণের জন্য শুক্রবার বিকালে ব্যাংকক হতে ঢাকায় এসে পৌঁছাবেন। বিশিষ্ট কূটনীতিক তাকাসি বর্তমান দায়িত্বে নিযুক্ত হওয়ার আগে জাপান সরকারের পররাষ্ট্র দফতরের অর্থনৈতিক বিষয়ক ব্যুরোর ডেপুটি ডাইরেক্টর জেনারেল ছিলেন। এছাড়া তিনি পররাষ্ট্র দফতরের ব্যক্তিগত বিভাগের প্রধান ছিলেন।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী