রাষ্ট্রপতির সঙ্গে কানাডায় নিযুক্ত বাংলাদেশি দূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ২১:৩২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৩২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও হাইকমিশনার খলিলুর রহমান কানাডায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার খলিলুর রহমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নতুন বাংলাদেশি দূত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, “কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং তা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রফতানির বড় গন্তব্যস্থল।”’ তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন হাইকমিশনারকে পরামর্শ দেন। কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সর্বাত্মক প্রয়াস চালানোরও নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. শামীম উজ জামান ও প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের