ফাইজার ভ্যাকসিনের প্রথম চালান নিয়ে দুবাইয়ে এমিরেটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১৪:১৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৪:১৩

ফাইজার ভ্যাকসিনের চালান নিয়ে দুবাইয়ে এমিরেটস

বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভ্যাকসিন পরিবহন শুরু করেছে এমিরেটস এয়ারলাইন্স। এয়ারএলাইন্সটির  কার্গো পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো প্রথমবারের মতো ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের একটি চালান ২২ ডিসেম্বর ব্রাসেলস থেকে দুবাই নিয়ে এসেছে। এই ভ্যাকসিন ব্যবহার করবে দুবাই হেলথ অথরিটি। শনিবার (২৬ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।

এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ মাহমেদ বিন সাঈদ আল মাকতুম জানান, এমিরেটস স্কাইকার্গো সৌজন্য মূলকভাবে ভ্যাকসিনের চালানটি পরিবহন করেছে। অগ্রাধিকার ভিত্তিতে আনলোড করার পর কন্টেইনারগুলো ক্লিয়ারেন্স ও ডেলিভারির জন্য এমিরেটস স্কাইফার্মা স্থাপনায় নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি এমিরেটস স্কাইকার্গো কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনের লক্ষ্যে দুবাইয়ে বিশ্বের বৃহত্তম এয়ারসাইড সুবিধা উদ্বোধন করেছে। এখানে ১ কোটি ডোজ ভ্যাকসিন সর্বাবস্থায় ২-৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। আধুনিক অবকাঠামো, বিস্তৃত নেটওয়ার্ক ও আধুনিক সুপরিসর উড়োজাহাজ বহর নিয়ে এমিরেটস স্কাইকার্গো কোভিড-১৯ ভ্যাকসিন দ্রুত ও নিরাপদে প্রস্তুতকারকদের কাছ থেকে ৬ মহাদেশে পরিবহন করতে সক্ষম।

/সিএ/এসটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের