করোনার টিকা নিলে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ২০:১৭আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০০:৪৪

করোনার ভ্যাকসিন নিলে মাথাব্যথা, হালকা জ্বর, যেখানে টিকা দেওয়া হয়েছে সেখানে ব্যথা, মাথা ঝিমঝিম করা বা কারও কারও বমিও হতে পারে। সিভিয়ার যে রিঅ্যাকশন হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট হওয়া। সিভিয়ার জ্বরও হতে পারে। তবে এটা সাডেন শক।

সোমবার (১১ জানুয়ারি) কোভিড-১৯ টিকা প্রয়োগ পরিকল্পনা সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক এ কথা জানান।

তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাতে পার্শ্বপ্রতিক্রিয়ার হার খুবই কম জানিয়ে ডা. শামসুল হক বলেন, পার্শ্বপ্রতিক্রিয়ার হার দুই থেকে তিন শতাংশের মতো। তবে যেকোনও টিকার ক্ষেত্রেই মাইল্ড থেকে মডারেট বা সিভিয়ার সাইড ইফেক্ট হতে পারে জানিয়ে তিনি বলেন, টিকা দেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া এবং অন্যান্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। এটাকে আমরা বলি, আফটার ইফেক্ট ফলোয়িং ইমিউনাইজেশন। তবে বাংলাদেশে শিশু এবং বড়দেরও যে টিকা দেওয়া হয় সেখানে এনাফাইলেক্সিস বলে একটা কথা রয়েছে। এই এনাফাইলেক্সিস হচ্ছে একটি মারাত্মক প্রতিক্রিয়া—যেটা হতেই পারে। তবে এনাফাইলিক্সিসের আবার বিভিন্ন ধাপ রয়েছে। তবে একটা জিনিস আমরা বলবো, যারা আমাদের টিকা দেবে, টিকাদান কেন্দ্রে যারা থাকবেন, তাদের এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হবে।

তিনি জানান, পার্শ্বপ্রতিক্রিয়ার কথা ভেবে আমাদের উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কেন্দ্রভিত্তিক মেডিক্যাল টিম থাকবে এবং কেন্দ্রে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত ওষুধ এনাফাইলিক্সিসের জন্য মজুত রাখা হবে। যাতে চিকিৎসক দল সেখানে তাৎক্ষণিকভাবে উপস্থিত হতে পারে অথবা উপজেলা হাসপাতালে চলে আসে। উপজেলা হাসপাতালেও যদি এমন দুর্ঘটনা ঘটে সে বিষয়টি ভেবে সেখানে প্রস্তুতি নেওয়া থাকবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানান, চলতি মাসের ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে করোনার টিকার প্রথম চালান আসবে। সব প্রস্তুতি শেষে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনার টিকার প্রয়োগ হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বক্তব্য রাখেন।

সেখানে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বলেন, তবে আমার মনে হয় খুবই কম মানুষের ক্ষেত্রে এ আশঙ্কা থাকবে। সেটা যেকোনও ওষুধের ক্ষেত্রেই এ আশঙ্কা থাকে। যেহেতু নতুন ভ্যাকসিন দেওয়া হবে তাই আমরা প্রাথমিকভাবেই পরিকল্পনার করেছি। মোবাইল টিম থাকবে, টিকাদান কেন্দ্রে বেসিক ও ওষুধ লাগলে ইমিডিয়েটলি ম্যানেজ করার জন্য সেগুলোও থাকবে।

সেব্রিনা ফ্লোরা বলেন, উপজেলা কেন্দ্রে যতদূর সম্ভব সে ব্যবস্থা রাখা হবে। এর ব্যাকআপ হিসেবে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি থাকবে, যারা এগুলো বিচার বিশ্লেষণ করবেন, এসব সমস্যা ভ্যাকসিনের কারণে হয়েছে নাকি তার আগে থেকেই থাকা অন্য অসুস্থতায় হয়েছে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের