এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে বাধা কাটলো, বিলের গেজেট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২১, ০৯:০৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৯:০৩

পরীক্ষা না নিয়েও এইচএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য সংসদে পাস হওয়া তিনটি বিল গেজেট আকারে প্রকাশ হয়েছে। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিল তিনটায় সম্মতি দিয়েছেন।

কোনও বিল সংসদে পাস হওয়ার পর তা সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি দিলে তা আইন আকারে গেজেট হিসেবে প্রকাশিত হয়। আইনে যেভাবে উল্লেখ থাকে সেইভাবেই কার্যকর হয়। এই আইনে ‘অবিলম্বে’ কার্যকর হবে বলে উল্লেখ আছে। ফলে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হয়েছে। ফলে আইনি বাধা কাটায় এখন সরকার চাইলে যেকোনও সময় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করতে পারে।

এর আগে রবিবার সংসদে পাস হওয়া ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’এ রাষ্ট্রপতি সোমবার (২৫ জানুয়ারি) সম্মতি দেন বলে সংসদ সচিবালয় জানিয়েছে।

কররোনা সংক্রমণকালে সরকার স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা গ্রহণ না করে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিদ্যমান আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশে বাধা থাকায় আইন সংশোধনের প্রয়োজন পড়ে। পাস হওয়া আইনের আলোকে ২০২০ সালের এইচএসসির পাশাপাশি ভবিষ্যতে যেকোনও সময় পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা যাবে।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম