ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের কন্টিনজেন্ট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১১:২০আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১১:২০

মুজিববর্ষ, স্বাধীনতা ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীকে স্মরনীয় করে রাখার জন্য ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে এই প্রথমবারের মতো বাংলাদেশের একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট কুচকাওয়াজে অংশ নিয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে লেফটেনেন্ট কর্নেল আবু মোহাম্মেদ শাহনুর শাওনের নেতৃত্বে ১২২ সদস্যের চৌকস দলটি কুচকাওয়াজে অংশ নেয়। 

 প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের কন্টিনজেন্ট 

‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি... বাংলাদেশ, আমার বাংলাদেশ’ গানটির সুরে তালে তালে বাংলাদেশ কন্টিনজেন্ট মঙ্গলবার সকালে এগিয়ে যায়। ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান আহমেদসহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা ওই অনুষ্ঠানে বাংলাদেশের কুচকাওয়াজ উপভোগ করেন। 

সোমবার (২৫ জানুয়ারি) ভারতীয় দূতাবাস দিল্লিতে বাংলাদেশ কন্টিনজেন্টের মহড়ার একটি ভিডিও টুইটারে প্রকাশ করে। 

এর আগে গত ১২ জানুয়ারি দলটি ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর (মার্চিং ব্যান্ডসহ) সমন্বয়ে সশস্ত্র বাহিনীর এই সমন্বিত কন্টিনজেন্ট গঠিত হয়েছে। 

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরে আসবে। এই কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে বলে সবাই আশাবাদী।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্টকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণের জন্য ভারতের হাইকমিশন আমন্ত্রণ জানায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই আমন্ত্রণ জানানো হয়।

 

 

 

 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের