টিকা নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানালেন, কোনও অসুবিধা হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৩:০১আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৩:০১

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১২টার কয়েক মিনিট আগে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে এ টিকা গ্রহণ করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান ও ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

টিকা নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘টিকা নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বিরোধী দল। তাদের এই অপপ্রচারকে প্রতিহত করার জন্য আমরা যারা দায়িত্বশীল রয়েছি তারা এগিয়ে এসেছি। আমি অনুরোধ করবো সবাই যেন টিকা গ্রহণ করেন। আমি টিকা নিয়েছি। আমার কোনও অসুবিধা হয়নি। এই টিকা অন্যান্য আট-দশটা টিকার মতোই।’

উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) বিকালে দেশে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার ২৬ জনকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ।  

আজ বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও মুগদা জেনারেল হাসপাতাল। আজ মোট ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকরা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন-

ঈদের মতো আনন্দমুখর পরিবেশে টিকা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে টিকা নিতে বললেন তারা (ফটোস্টোরি)

৬০ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে মুগদা হাসপাতালে

টিকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ঢামেক চিকিৎসক

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম টিকা নিলেন ভিসি

ভ্যাকসিন নিয়ে অভিজ্ঞতা জানালেন তারা

টিকা নিতে প্রস্তুত তারা

‘আগে নিলে বলবে কাউকে দিলো না’

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

করোনা টিকাদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারা আগে টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেবো: স্বাস্থ্যমন্ত্রী

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের