বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম টিকা নিলেন ভিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ০৯:৪১আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৯:৪১

করোনা ভ্যাকসিনেশন কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর পাঁচ হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম টিকা নিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

সকাল ৯টার দিকে টিকা নেওয়ার পর ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘টিকা নেওয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে। এখানে আজ অনেক লোক জড়ো হয়েছেন। গতকাল পর্যন্ত মানুষের মনে সংশয় ছিল টিকা নেবেন কিনা। এটা কেটে যেতে শুরু করেছে। আমরা এটাই চাই, আমাদের দেখে মানুষ আস্থা পাক।’ টিকা দেওয়ার জন্য অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন ভিসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আজ প্রায় ২০০ জনকে টিকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনসহ শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসারসহ ২০০ জন টিকা নেবেন।  

বিএসএমএমইউ এর কনভেনশন সেন্টারে টিকা দেওয়া হচ্ছে। এখানে টিকা দেওয়ার আটটি বুথ, পোস্ট কোভিড ওয়েটিং রুম, টিকা নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণের জন্য চিকিৎসকদের দুটি টিম, চারটি এইচডিইউ (হাইডিপেডেন্সি ইউনিট), চারটি বেডসহ আইসিইউ (ইনটেনসিভ কেয়ার) ইউনিট, দুটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। বিএসএমএমইউতে ভ্যাকসিন প্রয়োগ শুরু

উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) বিকালে দেশে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার ২৬ জনকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ।

প্রধানমন্ত্রী ঘোষণার পরই ৫ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। প্রথম ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা। এরপর পর্যায়ক্রমে টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এসময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএসএমএমইউতে ভ্যাকসিন প্রয়োগ শুরু

আজ এ হাসপাতালের সঙ্গে আরও চারটি হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও মুগদা জেনারেল হাসপাতালে মোট ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকরা।

বিশ্বের ৫৪তম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হলো বাংলাদেশে। বিশ্বজুড়ে বিভিন্ন চ্যালেঞ্জ সংক্রান্ত বৈজ্ঞানিক তথ্য প্রকাশকারী ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’ ওয়েবসাইটের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৫৩টি দেশ ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। সে হিসেবে বাংলাদেশের অবস্থান ৫৪তম।

আরও পড়ুন- 

ভ্যাকসিন নিয়ে অভিজ্ঞতা জানালেন তারা

টিকা নিতে প্রস্তুত তারা

‘আগে নিলে বলবে কাউকে দিলো না’

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

করোনা টিকাদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারা আগে টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেবো: স্বাস্থ্যমন্ত্রী

/জেএ/এফএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী