সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেবো: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৭:৩৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৩৮

ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রতিক্রিয়া দেন বা সমালোচনা করেন তাদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেকে ভ্যাকসিন নিয়ে অনেক সন্দেহ করেছেন, অনেক কথা বলেছেন। বিরূপ প্রচারও অনেকে করেছেন। আমরা তাদের ভ্যাকসিন দেবো। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তাদেরও ভ্যাকসিন দেবো। আমরা চাই তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক। এজন্য তাদের আগে ভ্যাকসিন দিয়ে তারপর আমরা নেবো।’

তিনি আরও বলেন, ‘আমরা ভ্যাকসিন নেবো। সবাইকে আগে দিয়ে নিই। আগেই যদি আমরা নিয়ে নিই তাহলে সবাই বলবে আগে আগে নিয়ে নিলো। আগামী ৭ তারিখে যখন দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে তখন আশা করছি অনেকেই ভ্যাকসিন নেবেন। আমাদের কাছে অনেক মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ কর্মকর্তারা ইচ্ছা পোষণ করেছেন। আশা করছি তারা সে সময় ভ্যাকসিন নেবেন।’

এ সময় মন্ত্রী আরও জানান, বাংলাদেশে এখন ৭০ লাখ ভ্যাকসিন আছে। এই মুহূর্তে ভারত ছাড়া অনেক দেশের কাছেই ভ্যাকসিন নেই। মে-জুনের মধ্যে কোভেক্সের ভ্যাকসিন চলে আসবে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন-

‘আগে নিলে বলবে কাউকে দিলো না’

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

করোনা টিকাদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারা আগে টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস