দেশে আসছে রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ২২:৪২ আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১০:১৯

দেশে আসার জন্য ছাড়পত্র (নন অবজেকশন সার্টিফিকেট) পেয়েছে রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’। তবে এটি শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ওপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনে বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিকভাবে এক হাজারটি ‘স্পুটনিক ভি’ করোনা ভ্যাকসিন অর্ডার করা হয়েছে।

মো. মাহবুবুর রহমান বলেন, ‘অনাপত্তিসূচক সনদ (এনওসি) প্রদান করা হয়েছে। এই টিকার সম্পূর্ণ দায়দায়িত্ব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান কর্তৃপক্ষের। তারা তাদের নাগরিকদের এই টিকা দিবে। শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে আবেদনটি আজ আমাদের কাছে আসে।’

অনাপত্তিপত্রে দেখা গেছে, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে পাবনায় কর্মরত রাশিয়ান স্টেট অ্যাটোমিক এনার্জি করপোরেশন (রোজাটম) এর রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ওপর এই টিকা দেওয়া যাবে। এই এনওসি-এর মেয়াদ ইস্যুকৃত তারিখ থেকে আগামী ছয় মাস। এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া বা বিরূপ প্রভাবের জন্য সম্পূর্ণ দায় বহন করবে রোজাটম কর্তৃপক্ষ ।

/জেএ/এনএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক