মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের অভিনন্দনপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২১, ০৯:০৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০৯:০৫

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এন্থনি জন ব্লিনকেনকে অভিনন্দনপত্র জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত মঙ্গলবার মার্কিন সিনেট ব্লিনকেনের নিয়োগ নিশ্চিত করে। ওই পত্রে মোমেন মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে বাংলাদেশ সফরের জন্য ব্লিনকেনকে আমন্ত্রণ জানান।

শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন, নিরাপত্তাসহ দুই দেশের জন্য প্রযোজ্য অভিষ্ট লক্ষ্য অর্জনে একসঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন মোমেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আইনের শাসন ও বিচার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে  যুক্তরাষ্ট্র।

রোহিঙ্গাদের বিষয়ে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে মোমেন আশা প্রকাশ করেন, এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগে বাইডেন প্রশাসন আরও কার্যকরভাবে সম্পৃক্ত হবে।

মার্কিন বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় গন্তব্য এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্টভাবে কাজ করতে আগ্রহী বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জন কেরির ফোনালাপ

সম্পর্ক উন্নত করতে চাইলে রাশেদ চৌধুরীকে ফেরত দিন: যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী

কারও মাধ্যমে নয়, সরাসরি ঢাকার সঙ্গে যোগাযোগ রাখুন: ওয়াশিংটনকে পররাষ্ট্র সচিব

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস