ভ্যাকসিনের জন্য নিবন্ধন কম যে কারণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২১, ১৮:৪৮ আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৮:৫৮

টেকনিক্যাল সমস্যার কারণে অনলাইনে করোনাভাইরাসের টিকার নিবন্ধন কম হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ শনিবার ( ৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিশ্ব ক্রান্তীয় অবহেলিত রোগ (এনটিডি) দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ১১ হাজার মানুষ টিকার জন্য অনলাইনে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন তিনি।

ডিজি আরও বলেন, ‘ইতোমধ্যে ৩৬টি জেলায় টিকা পৌঁছে গেছে। রাজধানীতে ৪৩টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। ওই সব কেন্দ্রে টিকা দেওয়ার জন্য ৩৫৪টি টিম গঠন করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে ৫৯টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। সেখানে কাজ করবে ছয় হাজার ৬৯০টি টিম।’

টিকার দ্বিতীয় চালান কবে আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দিন-ক্ষণ এখনও ঠিক হয়নি। তবে আশা করছি ফেব্রুয়ারিতে আসতে পারে।‘

মহাপরিচালক জানান, ৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সেখানে স্বাস্থ্য অধিদফতরের ১৫০ জন কর্মকর্তা কর্মচারী টিকা নেবেন।

/জেএ/এফএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
ফার্নেস অয়েলের দাম বাড়লো
ফার্নেস অয়েলের দাম বাড়লো
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত