পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫

সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করেছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরিফা খানকে পদোন্নতি দিয়ে সচিবের পদমর্যদায় পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

অপরদিকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সোহরাব হোসেনকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগমকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাহমিদুল ইসলাম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বশীর আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। এ ছাড়াও শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক হাবিবুর রহমানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য সেলিম আবেদকে বিদ্যুৎ বিভাগে বদলী করা হয়েছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের