শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা দেখতে বললেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৮ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৭

শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত খুলে দেওয়া যায় কিনা তা যাচাই করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে স্কুল-কলেজ খোলার আগে শিক্ষক-কর্মচারীদের ভ্যাকসিন দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা)

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে অংশ নেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তালা ভেঙে হলে ঢুকেও পড়েছেন—এ বিষয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে সচিব বলেন, আলোচনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা তা যাচাই করতে বলেছেন প্রধানমন্ত্রী। এর জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি অন্তমন্ত্রণালয় কমিটি হবে। কমিটি আগামী ৫-৬ দিনের মধ্যে বৈঠক করবে।

সচিব জানান, প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষক ও কর্মচারীর টিকা নেওয়া নিশ্চিত করতে বলেছেন। এটাসহ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশসহ অন্যান্য বিষয়ে অন্তমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে অনলাইনে পাঠদান চলছে।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
মাদক-জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত