কোভিশিল্ডের দ্বিতীয় চালান দেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৯

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় চালান দেশে এসেছে। ভারতীয় এয়ারলাইন্স স্পাইস জেটের একটি বিশেষ ফ্লাইট টিকার দ্বিতীয় চালান নিয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৩ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা ভারত থেকে দেশে এসেছে। বিমানবন্দরের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন রবিবার (২১ ফেব্রুয়ারি) জানান, এই টিকা রাখা হবে বেক্সিমকোর ওয়ার হাউজে। পরে তারা স্বাস্থ্য অধিদফতরের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় টিকা পৌঁছে দিবে।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত তিন কোটি টিকার চুক্তি হয়। সে অনুযায়ী গত ২৫ জানুয়ারি এই টিকার প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসে। তবে তার আগে গত ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ টিকা।

/সিএ/জেএ/এনএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম