মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ১৫:৪৩আপডেট : ০৯ জুন ২০২২, ১৬:১৫

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের লক্ষ্যে উপজেলা/মহানগর পর্যায়ের যাচাই-বাছাই প্রতিবেদন আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)

রবিবার (১৪ মার্চ) জামুকা এ সংক্রান্ত আদেশ জারি করে। দেশের সব জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও সব উপেজেলার নির্বাহী কর্মকর্তাদের তথ্য পাঠাতে এই নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশবিহীন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিত করতে গত ৩০ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি দেশব্যাপী  উপজেলা/মহানগর পর্যায়ে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ওই যাচাই-বাছাইয়ের প্রতিবেদন নির্ধারিত ছকে যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার অনধিক তিন কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ থাকা সত্ত্বেও অদ্যাবধি অনেক উপজেলা থেকে প্রতিবেদন পাওয়া যায়নি, যা দুঃখজনক। প্রতিবেদন না পাওয়ার কারণে একদিকে যেমন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিতকরণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে, অপরদিকে উপজেলা পর্যায়ে নানাবিধ অনিয়মের অভিযোগ উত্থাপিত হচ্ছে। এটি কোনোক্রমেই কাম্য নয় এবং আগামী ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশে সমস্যা সৃষ্টি হচ্ছে।’      

আদেশে চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত ছকে জামুকায় ইমেইলে ([email protected]) প্রতিবেদনের পিডিএফ অথবা ডকুমেন্ট ফাইল, অথবা হার্ড কপি পত্রবাহক মারফত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে। যদিও ২০১৭ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া যাচাই-বাছাই প্রতিবেদন নিয়ে আপিল আবেদনের অনেকগুলোই শেষ হয়নি এখনও।

 

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ও জামুকার ডিজিকে হাইকোর্টে তলব
ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার কথা জানালেন মন্ত্রী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান