সোমবার ভ্যাকসিন নিয়েছেন ৮৮ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২১, ২০:৩৪আপডেট : ১৫ মার্চ ২০২১, ২০:৩৪

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে সোমবার (১৫ মার্চ) পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ৪৪ লাখ ৮৫ হাজার ৯৫৪ জন। এরমধ্যে পুরুষ ২৮ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন, আর নারী ১৬ লাখ ৪১ হাজার ৫৯৯ জন। তাদের মধ্যে ৮৯৪ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৮৭ হাজার  ৮৬০ জন।  

স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে মোট নিবন্ধন করেছেন ৫৭ লাখ ৭০ হাজার ১৯৮ জন।  

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, সোমবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২৮ হাজার ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৯২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৩৬০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৪৯২ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৮৪১ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৬৪৪ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ২৪২ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ২৬৭ জন টিকা নিয়েছেন।

 

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম