স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রিন্স চার্লসের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ১৮:২৭ আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৮:৪৭

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস। বৃহস্পতিবার (২৫ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের  নবম দিন আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এই ভিডিও বার্তাটি প্রচার করা হয়।

ভিডিও বার্তায় প্রিন্স চার্লস বলেন, ‘আমরা সব সময় পরস্পরের অংশীদার থাকবো।’

তিনি বলেন, ‘গত ৫০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং ৩০ বছরে ৫০ লাখ মানুষের দারিদ্র্য বিমোচন হয়েছে। এছাড়া সামাজিক সূচকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যের ছয় লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে দায়িত্ব পালন করছেন।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেতে ছাত্রীর লাশ: ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি সুমনের
ধানক্ষেতে ছাত্রীর লাশ: ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি সুমনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল