মামলায় হেফাজত নেতাদের নাম না থাকার বিষয়ে আইজিপি যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ১৪:১৭আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৭:০৯

হরতালে নাশকতা ও হামলার মামলায় হেফাজতে ইসলামের নেতাদের নাম না থাকার বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘যারা অনস্পট ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের দেশে কোনও কাজ হলে দশ রকম কন্ট্রোভার্সি হয়। আমরা এক্ষেত্রে চাইনি এরকম কিছু হোক। তদন্ত চলছে। তদন্তে হেফাজত নেতাদের বা নির্দেশদাতাদের নাম এলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাউকে বাদ দেইনি।’

বুধবার (৩১ মার্চ) ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আরও পড়ুন-

নাশকতার কোনও মামলায় হেফাজতের কারও নাম নেই

হেফাজতের তাণ্ডব: ৭ মামলায় সাড়ে ৮ হাজার আসামি

হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের যত ক্ষতি 

হেফাজতের আগুনে পুড়লো জমির দলিল, শঙ্কায় সাধারণ মানুষ

আইজিপি বলেন, ‘গত ২৬ মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দিন হেফাজত সারা দেশে তাণ্ডব চালায়। প্রথমে বায়তুল মোকাররম, পরবর্তীতে চট্টগ্রামের হাটহাজারী থেকে। আমাদের কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে। হাটহাজারী থানায় মাদ্রাসা শিক্ষার্থীরা আক্রমণ করেছে। এর আগেও এই থানায় তারা আক্রমণ চালিয়েছে। ভূমি অফিসে আক্রমণ করেছে। ডাকবাংলোতে আক্রমণ করেছে। ভূমি অফিসের সব কাগজপত্র একত্রিত করে জ্বালিয়ে দিয়েছে। এতে ওই অঞ্চলের মানুষ বছরের পর বছর কষ্ট পাবে।’ হেফাজতে ইসলামের তাণ্ডব

আইজিপি বলেন, ‘হাটহাজারীতে আমাদের একজন শিক্ষানবিশ এএসপিকে অপহরণ করে তারা নিয়ে যায়। তাকে বেধম মারধর করা হয়। একজন ডিএসবি সদস্যকে নিয়ে যাওয়া হয়। তাদের হত্যার জন্য মারধর করা হয়।’

হামলার উদ্দেশ্যের বিষয়ে তিনি বলেন, ‘তাদের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করা।’

/এআরআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের