দ্বিতীয় ডোজের টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ০৯:৫৬আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০৯:৫৬

করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে সকাল ৯টায় তিনি এ টিকা নেন। আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসএমএমইউ এর ভিসিসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ থেকে সারা দেশে একযোগে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন এবং নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ৯৩৯ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।

আরও পড়ুন-

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগে প্রস্তুত বাংলাদেশ

টিকার দ্বিতীয় ডোজের পাশাপাশি চলবে প্রথম ডোজও

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান