প্রথম দিনে টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার ৩২৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৯:৫২আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৯:৫২

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশে দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিন আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানায়, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৫২৮ জন এবং নারী ২০ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে দুই জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৭ হাজার ৯৭০ জন, ময়মনসিংহ বিভাগের চার হাজার ৬৯০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ হাজার ৮৯৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ হাজার ২৭৭ জন, রংপুর বিভাগের সাত হাজার ৯৬৫ জন, খুলনা বিভাগের ৯ হাজার ১০১ জন, বরিশাল বিভাগের তিন হাজার ৩৬০ জন এবং সিলেট বিভাগের আছেন পাঁচ হাজার ৬৭ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে শুরু হয় করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি। তাতে অংশ নিয়ে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৬২ হাজার ৫৬৯ জন এবং নারী ২১ লাখ ২০ হাজার ৯৩৮ জন। যাদের ৯৪১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

অধিদফতর জানায়, আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের