ফের বেসরকারিভাবে করোনা টিকা দেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ১৬:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৬:৫৬

করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম যুক্তরাজ্যে ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশেও এ কর্মসূচি সফল করার লক্ষ্যে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি করে টিকাদানের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

শুক্রবার (৯ এপ্রিল) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কমিটি এর আগেও বেরসকারিভাবে টিকাদান কর্মসূচি পরিচালনা করার সুপারিশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারিভাবে টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য পুনরায় সুপারিশ করা হলো।

গত ৭ এপ্রিল পরার্মশক কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রমণের হার বাড়ার কারণে করোনা পরীক্ষার কেন্দ্রগুলোতে রোগীর ভিড় বাড়ছে, রিপোর্ট পেতেও সময় লাগছে। যারা টেস্ট করতে আসছেন, তাদের একটা বড় অংশ বিদেশগামী যাত্রী। বিদেশে অভিবাসী কর্মজীবী মানুষ ছাড়া অন্য যাত্রীদের বেসরকারি পরীক্ষাগারে পাঠাতে পারলে সরকারি ল্যাবরেটরিতে চাপ কিছুটা কমবে। বিদেশে অভিবাসী কর্মজীবী মানুষ ছাড়া অন্য যাত্রীদের বেসরকারি পরীক্ষাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এতে করে রোগীদের পরীক্ষা ও রিপোর্ট দ্রুত প্রদান করে আইসোলেশন নিশ্চিত করা যাবে; যা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কমরেড রতন সেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কমরেড রতন সেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
চালকের দিন পার হচ্ছে সিএনজি স্টেশনেই, আয়রোজগারে ধস
চালকের দিন পার হচ্ছে সিএনজি স্টেশনেই, আয়রোজগারে ধস
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
ইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে
কী, কেন, কীভাবেইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন