রাজনৈতিক প্রতিশ্রুতি থাকলে অর্থের অভাব হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৪:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৬:৪৮

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজনৈতিক প্রতিশ্রুতি থাকলে অর্থের অভাব হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’-এর ওপর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দুদিনব্যাপী ওই সম্মেলন বৃহস্পতিবার (২২ এপ্রিল) শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বিশ্বনেতার সঙ্গে বক্তব্য রাখেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সম্মেলনে দাওয়াত দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া “প্যারিস জলবায়ু চুক্তিতে” যুক্তরাষ্ট্রের সক্রিয় প্রত্যাবর্তন এবং জলবায়ু-বিষয়ক এই সম্মেলনের আয়োজন করায় বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।’

এ শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে বর্তমান বিশ্বের বিরাজমান সর্ববৃহৎ হুমকির প্রতি বিশ্বনেতৃত্ব আরও দৃঢ়ভাবে সুসংহত হবে বলে আশা করেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রাপ্যতা নিশ্চিত হোক এবং তা ৫০-৫০ শতাংশ অনুসারে অভিযোজন এবং প্রতিকার কার্যক্রমের মধ্যে ভারসাম্য রেখে বণ্টন হোক। যাতে এর মাধ্যমে লোকসান ও ক্ষয়ক্ষতির প্রবিধান করা যায় এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোর প্রতি বিশেষ নজর রাখা যায়।’

আব্দুল মোমেন জানান, বৃহত্তর অর্থনীতির দেশসমূহ, আন্তর্জাতিক আর্থিক সংস্থাসমূহ এবং বেসরকারি খাত থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের ব্যবস্থা করা এবং নতুন উদ্ভাবনী সমাধানের জোর চেষ্টা চালানো হবে।

/এসএসজেড/আইএ/এমওএফ/
সম্পর্কিত
দুদক চেয়ারম্যানসহ দুই কমিশনারের পদত্যাগ 
সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী-মেয়রসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা
আমাদের এখন আমেরিকার ফরেন পলিসিতে উপদেশ দেওয়ার সময়: আব্দুল মোমেন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম