ভারতের ভ্যাকসিনের জন্য বসে থাকিনি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১৫:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৫:৫২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ জানিয়েছেন ভ্যাকসিনের জন্য। আশা করছি, হয়তো আমরা তাড়াতাড়ি পাবো। কিন্তু কখন পাবো সেই সঠিক সময়টি আমরা জানতে পারিনি। হয়তো আগামী অল্পদিনের মধ্যে জানতে পারবো। কিন্তু আমরা শুধু ভারতের ভ্যাকসিনের জন্য বসে থাকিনি। চীন, রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছি এবং সেটা বেশ কিছুদূর এগিয়েছে।’

মঙ্গলবার (২৭ এপ্রিল) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা গত বছরের মে মাস থেকে ভ্যাকসিন নিয়ে কাজ করছি। যার কারণে অনেক দেশের আগে ভ্যাকসিন দিতে পেরেছি এবং সুন্দরভাবে দিয়েছি। আমরা ৩ কোটি ডোজ অর্ডার দিয়েছিলাম এবং টাকাও দিয়েছি। কিন্তু আফসোসের বিষয়, ভ্যাকসিনগুলো সময়মতো পাচ্ছি না। এর ফলে ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং বেক্সিমকো চেষ্টা করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা মনে করি, চীন-রাশিয়া থেকেও কিছু ভ্যাকসিন আগামীতে আনতে পারবো। চীন আমাদের ৫ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি তারা উপহার হিসেবে দেবে।’

তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন নিয়ে পৃথিবীতে একটা টানাপড়েন আছে। কারণ ভ্যাকসিন উৎপাদন কম। ১০ ধনী রাষ্ট্র ৭০ শতাংশ ভ্যাকসিন নিয়ে গেছে। অনেক রাষ্ট্র আছে এখনও পর্যন্ত নিতেই পারেনি। আমাদের আশেপাশের দেশেও ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়নি। কিছু দেশে অল্প অল্প শুরু হয়েছে, কিন্তু আমাদের মতো ব্যাপকভাবে তারাও দিতে পারেনি।’

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার
ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি