মমতাকে অভিনন্দন বার্তা পাঠাবেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ২২:০৪আপডেট : ০৪ মে ২০২১, ২২:২৮

মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার (৫ মে) শপথ গ্রহণ করবেন। বরাবরের মতো এবারও বাংলাদেশের পক্ষ থেকে একটি অভিনন্দন বার্তা পাঠানো হবে। তবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বার্তায় অন্যান্য নিয়মিত বিষয়ের পাশাপাশি নতুন বিষয় হিসেবে যুক্ত হবে কোভিড সহযোগিতা।

মঙ্গলবার (৪ মে) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন কলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান।  

জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ‘কালকে (বুধবার) শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রীর অফিসে বার্তাটি পাঠিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গত রবিবার (২ মে) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। যদিও মমতা ব্যানার্জি নিজে এই নির্বাচনে পরাজিত হয়েছেন। তারপরেও বিধি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে তিনি অন্য কোনও আসন থেকে জিতে এলে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান