৯২ লাখ টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ২২:৫৯ আপডেট : ০৮ মে ২০২১, ২২:৫৯

দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩৪ লাখ এক হাজার ৫৩১ জন।

অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৯২ লাখ ২১ হাজার ৩৮৭ জন।

শনিবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩৪ লাখ এক হাজার ৫৩১ জনের মধ্যে পুরুষ ২১ লাখ ৯৩ হাজার ৪৫ জন আর নারী ১২ লাখ আট হাজার ৪৮৬ জন।

আর প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৬ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯২৭ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৯২৯ জন।

প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

 

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
দেশে এইডসে বেশি আক্রান্ত হচ্ছেন কারা 
তিন হাজার রোগী শনাক্ত হয়নি দেশে এইডসে বেশি আক্রান্ত হচ্ছেন কারা 
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা বাংলাদেশের
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা বাংলাদেশের
জাপানের সাকুরাকে টেক্কা দিচ্ছে ভারতের এই পাহাড়ি শহর!
জাপানের সাকুরাকে টেক্কা দিচ্ছে ভারতের এই পাহাড়ি শহর!
নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা