প্রধানমন্ত্রীর সহায়তা

শিক্ষকরা পাবেন ৫ হাজার টাকা, কর্মচারীরা আড়াই হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৯:১৫আপডেট : ১২ মে ২০২১, ২২:৪৩

করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া নন এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রায় ৭৫ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ মে ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এ অর্থ থেকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন এবং কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক-কর্মচারীকে সাহায্য দেওয়া হয়। এরমধ্যে প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারীকে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। এ আর্থিক সহায়তা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে ৪৬ হাজার ৬৩৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে ২৮ হাজার ১৮৪ কোটি টাকা এককালীন অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৬৭২০৮ জন শিক্ষক নিয়োগে ৭ম বিশেষ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ 
স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান