রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ১৫:৩৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৫:৩৫

করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এই বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবারও জাতীয় ঈদগাহ এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে না।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায় বা ১০টা ৪৫ মিনিটে।

এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদে সকাল ৮টা এবং ৯টায় দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ছাড়াও বিভিন্ন মসজিদে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এসব মসজিদে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানীর লালবাগ শাহী মসজিদ ও মোহাম্মদপুর জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ বড় মসজিদে ঈদের জামাত হবে তিনটি; সকাল ৭টায়, ৮টায় ও ৯টায়। আজিমপুর কবরস্থান মসজিদে সকাল ৭টায়, ৮টায়, ৯টায় ও ১০টায় চারটি জামাত হবে। আর ছাপড়া মসজিদে তিনটি জামাত হবে; সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায়।

মিরপুর দারুস সালাম লালকুঠি বড় মসজিদে সকাল ৭টায় একটি জামাত হবে। ধানমন্ডির তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায়, ধানমন্ডির বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে ৮টায়, ঈদগাহ মাঠ মসজিদে ৮টায় এবং সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

পুরান ঢাকা তারা মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ৯টায়, রায় সাহেব বাজার জামে মসজিদে সাড়ে ৮টায়, নিমতলী ছাতা মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, আগামছি লেইন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় এবং বায়তুল মামুর জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ও ৯টায় ঈদের জামাত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সাড়ে ৭টায় এবং সাড়ে ৯টায় ঈদের তিনটি জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৬ এপ্রিল জারি করা নির্দেশনা অনুসরণ করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানায় ইসলামিক ফাউন্ডেশন।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত বছরের মতো এবারও কোলাকুলি না করার অনুরোধ জানানো হয়। সবাইকে বাসা থেকে অজু করে মসজিদে যেতে হবে মাস্ক পরে। কাতারে দাঁড়াতে হবে দূরত্ব রেখে।

সাধারণত আবহাওয়া ভালো থাকলে দেশের প্রধান ঈদ জামাতটি অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। যেখানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে থাকেন। এছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বড় বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতো। করোনা পরিস্থিতির কারণে গত বছর থেকেই এসব বন্ধ রয়েছে।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম