চতুর্থ জেআরপিতে থাকছে ভাসানচর ইস্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ২০:৪৪আপডেট : ১৭ মে ২০২১, ২০:৪৪

ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে জাতিসংঘের বিরোধিতা আগে থাকলেও তাদের অবস্থানের পরিবর্তন হয়েছে। জাতিসংঘ ও অন্য দাতাদেশগুলো ভাসানচরের বিষয়ে ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘চতুর্থ জয়েন্ট রেসপন্স প্ল্যান-জেআরপি মঙ্গলবার (১৮ মে) ঘোষণা করা হবে, সেখানে ভাসানচরের বিষয়টি থাকবে।’

সোমবার (১৭ মে) নিজের দফতরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভাসানচরের জন্য তহবিল জোগাড়ের বিষয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। জাতিসংঘের টেকনিক্যাল টিম প্রাথমিকভাবে ভাসানচর দেখে এসেছেন এবং সরকারের সঙ্গে গ্রহণযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অন্যান্য যে দাতাদেশ জেআরপিতে অবদান রাখে, সবাই ইতিবাচক বলেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ভাসানচরের দায়িত্ব যখন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গ্রহণ করবে, তখন পর্যালোচনা করা হবে— সেটির জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে। তখন যে অর্থ আছে সেখান থেকে এবং নতুন করে তহবিল চাওয়া হবে, এটি নিশ্চিত।’

জাতিসংঘ শিগগিরই ভাসানচরের দায়িত্ব নিচ্ছে কিনা জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘সেটা আমরা প্রত্যাশা করতে পারি। চূড়ান্ত ঘোষণা জাতিসংঘ নিজেই দেবে। সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই না। আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি, কারও সাহায্য ছাড়াই।’

উল্লেখ্য, এবারের জেআরপিতে সারা বছরের জন্য ৯৪ কোটি ডলারের সহায়তা চাইবে জাতিসংঘ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বরাবরের মতো প্রত্যাবাসনে এবং গোটা বিষয়টি যে সাময়িক সেটির ওপরে জোর দিয়েছি।’

অনেকে জেআরপিকে দীর্ঘ মেয়াদি করা চেষ্টা করেছে জানিয়ে তিনি বলেন, ‘আরও স্থায়ী করার বিষয়টি আমরা সবসময় প্রতিহত করেছি এবং এবারও সফলতার সঙ্গে করতে পেরেছি। এটি আমাদের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ এবং এর জন্য আমাদের সতর্ক থাকতে হয়।’

রোহিঙ্গাদের জন্য সরকারের ধারাবাহিকভাবে কিছু খরচ হয়। আপদকালীন সময়ে যেমন- আগুন বা অন্য কোনও ঘটনায় সরকারকে কাজ করতে হয় বলেও তিনি জানান। 

জোআরপিতে যে সহায়তা পাওয়া যায়, সেটির কোনও কিছুই সরকারের কাছে আসে না জানিয়ে তিনি বলেন, ‘এর ৩০ শতাংশের বেশি খরচ হচ্ছে প্রশাসনিক ব্যয়ে।’

জাতিসংঘের খরচের স্বচ্ছতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘খরচগুলো করছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। আমাদের মনে কোনও সন্দেহ নেই, বা সন্দেহ থাকার কোনও অবকাশ নেই।’

তবে সাধারণ মানুষের জানার জন্য, সাংবাদিকদের জানানোর জন্য এবং গোটা বিষয়টি নিয়ে গবেষণা বা পর্যালোচনা করার জন্য এই তথ্যগুলো পেলে, এর কিছু সুবিধাও আছে বলে তিনি জানান।

শাহরিয়ার আলম বলেন, ‘এই তথ্যগুলো পাওয়ার জন্য আমরা তাদেরকে চাপ প্রয়োগ করতে পারি না। তারা যদি স্বতঃপ্রণোদিত হয়ে এটি প্রকাশ করে, তবে সবাই জানতে পারবে। আমাদের আলোচনায় এটি আছে। আমরা গতবারও এটি নিয়ে আলোচনা করেছি। জাতিসংঘের নিজস্ব দায়বদ্ধতার জায়গা আছে এবং এর আগে জাতিসংঘের কর্মকাণ্ডে  স্বচ্ছতার ব্যত্যয় হয়নি, এটি বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘এবারের জেআরপিতে শিক্ষার বিষয়টি থাকবে। মিয়ানমারের কারিকুলামে রোহিঙ্গাদের শিক্ষা দেওয়া হবে।’

 

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুর্নীতির মামলা
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে আগুন, বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে উচ্ছ্বাস
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম