চলমান ‘লকডাউন’ আরও ৭ দিন বাড়ানোর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ২১:৫৬আপডেট : ২২ মে ২০২১, ১৯:২৫

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ২৩ মে (রবিবার) এ সংক্রান্ত আদেশ সংবলিত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে গত ১৮ মে অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল সভায় বিধিনিষেধের মেয়াদ নতুন করে বাড়ানোর কোনও সুপারিশ করেনি। তারা এক্ষেত্রে মাস্ক পরা তথা স্বাস্থ্যবিধি মানানোর ওপর জোর দিচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, টানা এক মাসেরও বেশি সময় বিধিনিষেধ বহাল রাখার পর সরকারও জনগণের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা করে আর বিধিনিষেধের মেয়াদ বাড়াতে চায় না। তবে, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন সরকার। ইতোমধ্যে যশোর সাতক্ষীরাসহ সীমান্ত জেলাগুলোয় এই ভ্যারিয়েন্টের সংক্রমণের আশঙ্কা রয়েছে। এ কারণেই সরকারের নীতিনির্ধারকরা বেশি উদ্বিগ্ন।

এমন পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সুবিধাজনক অবস্থানে থাকতে বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব রেখে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে চার দফা এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়;  যা শেষ হবে আগামী রবিবার (২৩ মে) মধ্যরাতে। বিধিনিষেধে আন্তজেলা বাস সার্ভিস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

/এসআই/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
৫ আগস্ট জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন: নাহিদ ইসলাম
৫ আগস্ট জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন: নাহিদ ইসলাম
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে